ওয়ালটন প্রতিষ্ঠাতার দ্বিতীয় প্রয়াণ দিবস পালন

১৭ ডিসেম্বর, ২০১৯ ১৪:৫৬  
প্রযুক্তিতে ‘আমাদের পণ্য’ রূপকার এস এম নজরুল ইসলামের দ্বিতীয় প্রয়াণ দিবস আজ। ২০১৭ সালের ১৭ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন শিল্পের পথিকৃৎ ওয়ালটনের এই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার প্রয়াণ দিবসে মঙ্গলবার বাদ জোহর বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ালটন গ্রুপের করপোরেট অফিসে (প্লট-১০৮৮, রোড- ৮০ফিট-২, ব্লক-আই, বসুন্ধরা আ/এ) অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ছেলে এসএম নূরুল আলম রেজভী তার পিতার আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এছাড়া মিরপুরে ওয়ালটন গ্রুপের মিডিয়া অফিস, সংশ্লিষ্ট সব অফিস, কারখানা ও দেশব্যাপী সব ওয়ালটন প্লাজায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।